[ খেলা ]
বাংলাদেশকে বাংলায় ধন্যবাদ জানালো বায়ার্ন মিউনিখ
ছবিঃ সংগৃহীত
জার্মানির বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিখ সমর্থকদের জন্য নতুন বছরের আগেই নিয়ে এসেছে নতুন চমক। নতুন বছরের শুভেচ্ছা হিসেবে বিভিন্ন দেশের সমর্থকদের শুভেচ্ছাবার্তা জানাচ্ছে তারা। তারই অংশ হিসেবে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে বায়ার্ন মিউনিখ।
রোববার (২৯ ডিসেম্বর) বাভারিয়ানরা তাদের নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে নিজ দলের খেলোয়াড়দের গ্রুপ ছবির সঙ্গে বাংলাদেশের পতাকা সাজিয়ে পোস্ট দেয়। সেখানে বাংলাদেশকে ট্যাগ করে বাংলায় লিখেছে ‘আপনাকে ধন্যবাদ।’ এরপর পোস্টটির প্রথম কমেন্টে জানতে চেয়েছে, ‘আমরা কি ঠিক বানান লিখেছি?’
এমন ঘটনায় ক্লাবটির বাংলাদেশি সমর্থকরা বেশ উচ্ছ্বসিত। কমেন্টটির নিচে বায়ার্নের বাংলাদেশি ফলোয়াররা উত্তরে ‘হ্যাঁ’ লেখার পাশাপাশি জার্মান জায়ান্টদের ধন্যবাদ জানাতে কার্পণ্য করেনি।
.png)
বিশ্বের সবখানে ছড়িয়ে থাকা সমর্থকদের উদ্দেশ্যে বায়ার্ন একইভাবে প্রতিটি দেশকে সেই দেশের ভাষায় ধন্যবাদ জানিয়েছে। ক্লাবটির বাংলাদেশি সমর্থকদের জন্য নিঃসন্দেহে এটি অত্যন্ত আনন্দের খবর।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!