ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সড়ক দুর্ঘটনায় সন্তানসহ দুই ভলিবল তারকার মৃত্যু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০২০
সড়ক দুর্ঘটনায় সন্তানসহ দুই ভলিবল তারকার মৃত্যু
ফাইল ফটো

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি শহরে এক সড়ক দুর্ঘটনায় সন্তানসহ দুই সাবেক ভলিবল তারকার মৃত্যু হয়েছে। বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা প্রাণ হারান। মদ্যপ অবস্থায় ওই চালক গাড়ি চালাচ্ছিলেন গাড়ি চালাচ্ছিলেন বলে ধারণা পুলিশের। 

এ ঘটনায় নিহতরা হলেন—ক্যারি আরটন ম্যাকাও (৪৪) ও তার মেয়ে ক্যাসি ম্যাকাও এবং লেসলি ড্রুরি প্রাথার ও তার কন্যা রায়ান প্রাথার। বিপরীত দিক থেকে আসা ফোর্ড এফ-২৫০ গাড়িটি চালাচ্ছিলেন ২৯ বছর বয়সী এলিজাহ হেন্ডারসন।

শুক্রবার সকালে নিজেদের মিনিভ্যানে করে কানসাসে একটি ভলিবল ম্যাচ দেখতে রওনা হয়েছিলেন ক্যারি-লেসলিরা। স্থানীয় সময় সকাল ১০টা ৩৮ মিনিটে সেইন্ট চার্লস কাউন্টির কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গাড়ি তাদের গাড়িতে সরাসরি ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়। 

Advertisement

ঘটনাস্থলেই ক্যারি ও লেসলি নিহত হন। তাদের দুই মেয়েকে হাসপাতালে নেয়া হলেও তাদের কাউকেই বাঁচানো যায়নি।

সিরাকাস ইউনিভার্সিটির সাবেক ভলিবল খেলোয়াড় ছিলেন ক্যারি। আর লুইসভিলে বিশ্ববিদ্যালয়ের হয়ে একসময় খেলতেন লেসলি।

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!