ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চাহালকে ব্লক করবেন গেইল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৭, ২৬ এপ্রিল ২০২০
চাহালকে ব্লক করবেন গেইল
ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল ও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল -ফাইল ফটো

ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই বেশ সরব। বেশ অনেকদিন ধরেই টিকটক করে আসছেন তিনি। তবে তার এহেন কর্মকাণ্ডে বেজায় বিরক্ত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল। অবস্থা এমন যে চাহালকে ব্লক করে দেবেন বলে মন্তব্য করেছেন তিনি। 

টিকটকে নানা ধরণের কৌতুকময় ভিডিও বানিয়ে ভক্তদের সঙ্গে শেয়ার করেন চাহাল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে চাহালের সঙ্গে একটি লাইভ সেশনে অংশগ্রহণ করেন গেইল। সেখানেই নিজের বিরক্তির কথা প্রকাশ করেন ক্যারিবীয় সুপারস্টার। 

গেইল বলেন, ‘আমি টিকটকের কাছে অনুরোধ করব, তারা যেনো তোমাকে ব্লক করে দেয়। সোশ্যাল মিডিয়ায় তুমি খুব বিরক্তিকর। আমার মনে হয় তোমার সোশ্যাল মিডিয়া থেকে চলে যাওয়া উচিত। আমি জীবনে তোমাকে দেখতে চাইনা। তোমাকে আমি ব্লকই করে দিবো’।

Advertisement

তবে শুধু গেইল নন, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও চাহালের কর্মকাণ্ডে খুশি নন। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে এক লাইভ আড্ডায় কোহলি বলেন, ‘তুমি বিশ্বাসই করবে না এই ছেলে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে! তার বয়স ২৯ বছর অথচ দেখলে মনে হয় সার্কাসের ক্লাউন। তার ভিডিও দেখলে এমনই মনে হয়’।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!