ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দেশের সর্বকালের সেরা সাকিব: তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৯, ৩০ এপ্রিল ২০২০
দেশের সর্বকালের সেরা সাকিব: তামিম ইকবাল
সাকিব আল হাসানকে দেশের সর্বকালের সেরা মানেন তামিম ইকবাল

বাংলাদেশের ক্রিকেট ইতিহাস খুব বেশিদিনের নয়। যদি শুধু টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরের সময় ধরা হয় তবে মোটে দুই দশক পূরণ করেছে টাইগাররা। তবে এরইমধ্যে বেশ কিছু ক্রিকেটার নিজের পারফরম্যান্স দিয়ে আলাদা করে নজর কেড়েছেন। এদের মাঝে অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেশের ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার বলে মত দিয়েছেন তারই সতীর্থ তামিম ইকবাল। 

বুধবার রাতে দেশের অন্যতম প্রধান দৈনিক দ্য ডেইলি স্টারের সঙ্গে ফেসবুক লাইভে আসেন তামিম। সেখানে করোনা পরিস্থিতির পাশাপাশি কথা বলেন অন্যান্য অনেক দিক নিয়ে। কথা প্রসঙ্গে সাকিবকে নিয়েও আলোচনা হয় সেখানে। 

বর্তমানে আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞায় আছেন সাকিব। নিষেধাজ্ঞা শেষে তার ফেরা নিয়ে দেশসেরা ওপেনার বলেন, অক্টোবর এখনো দূরে আছে। অনেক সময় বাকি। যখন সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে আমি নিশ্চিত এমন কোনো অধিনায়ক থাকবে না যে বলবে তাকে আমার দরকার নেই। যে কেউই সাকিবের মতো প্রতিভাবান খেলোয়াড়কে নিজের দলে চাইবে। তাকে দলে দেখলে খুশি হবে।

Advertisement

তামিম আরো বলেন, আমার কাছে মনে হয় সে বাংলাদেশের সেরা পারফর্মার ও ক্রিকেটার। কাউকে অসম্মান করে বলছি না তবে আমার চোখে দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!