ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিম ইকবাল এখন ইউটিউবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪৫, ৬ মে ২০২০
তামিম ইকবাল এখন ইউটিউবে
তামিম ইকবাল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সক্রিয়। প্রায়ই সতীর্থদের সঙ্গে লাইভে এসে জমজমাট আড্ডা দিচ্ছেন তিনি। এর আগে ফেসবুক ও ইনস্টাগ্রাম মাতানোর পর এবার ইউটিউবেও সক্রিয় হচ্ছেন দেশসেরা ওপেনার। নিজ নামেই ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। 

গত সোমবার (৪ মে) সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে ফেসবুক লাইভে আড্ডার সময় ইউটিউব চ্যানেল খোলার ব্যাপারে কথা বলেন তামিম ইকবাল। মাত্র একদিনেই তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। 

মাশরাফীর আগে জাতীয় দলের দুই সতীর্থ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে লাইভ আড্ডা দেন তামিম ইকবাল। এখন পর্যন্ত এই তিনটি আড্ডার ভিডিও তামিম ইকবালের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। মূলত ভক্ত-সমর্থকদের সঙ্গে নিজের বিভিন্ন ভিডিও শেয়ারের মাধ্যমে আরো কাছে আসতেই এই ইউটিউব চ্যানেল খুলেছেন বাংলাদেশ ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক। 

Advertisement

এরইমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে তামিম ইকবালের এই লাইভ আড্ডা। সতীর্থদের সঙ্গে দেশসেরা ওপেনারের আড্ডায় উঠে আসছে নানা মজার দিক, জানা যাচ্ছে নতুন অনেক তথ্য। এর ফলে করোনাভাইরাসের এই সময়ে মাঠের খেলা বন্ধ থাকলেও সমর্থকদের সঙ্গে ঠিকই ক্রিকেটারদের বেশ ভালো যোগাযোগ রক্ষা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!