ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

দুর্বৃত্তের গুলিতে সোমালিয়ান সাবেক গোলরক্ষক নিহত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৭, ৯ মে ২০২০
দুর্বৃত্তের গুলিতে সোমালিয়ান সাবেক গোলরক্ষক নিহত
সোমালিয়ার জাতীয় দলের সাবেক গোলরক্ষক আব্দিওয়ালি ওলাদ কানিয়ারি

সোমালিয়ার জাতীয় দলের সাবেক গোলরক্ষক আব্দিওয়ালি ওলাদ কানিয়ারি এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্ত।

সোমালি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে সাবেক ওশেন স্টারস গোলরক্ষক এবং বর্তমান জাতীয় যুব দলের গোলরক্ষক আবদিওয়ালি ওলাদ কানিয়ারির মৃত্যুর খবর জানাচ্ছি। রাজধানী মোগাদিশুর ৩০ কিমি. দক্ষিণে আফগোইতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে তার মৃত্যু হয়েছে’।

সিএএফ বি কোচিং লাইসেন্সের পাশাপাশি একজন ফুটবল প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন ৩৯ বছর বয়সী সাবেক গোলরক্ষক।

২০১৫ সালে জাতীয় দল থেকে অবসরে যান কানিয়ারি। পরে এগোচ্ছিলেন কোচিং ক্যারিয়ারের দিকে। হিরসাভেলে প্রদেশে তরুণ ফুটবলারদের নিয়েও কাজ করছিলেন। আগামী শুক্রবার নিজের ৪০তম জন্মদিন পালন করার কথা ছিল তার।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!