এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক ও বিখ্যাত ব্যক্তিত্বগণ এই ঘটনায় নিন্দা জানিয়ে বর্ণবাদের বিপরীতে অবস্থান নিয়েছেন। এবার তাদের সঙ্গে একাত্বতা জানাতে এগিয়ে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের তারকাখ্যাতি ব্যবহার করে গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে সবার সামনে তুলে ধরছেন তারা।
বর্ণবাদ নিঃসন্দেহে একটি ঘৃণ্য সামাজিক ব্যধি। এটি ঘুনপোকার মত আমাদের নৈতিকতা কুড়ে কুড়ে খায়। চ্যালেঞ্জার্সের দেশি ও বিদেশি খেলোয়াড়রা নিজেদের ভক্তকূল এবং তাদের পরিবার থেকে বর্ণবাদ দূর করার আহ্বান জানান। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতি সমর্থন জ্ঞাপন করেন।
.png)
সম্প্রতি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কেএম রিফাতুজ্জামানের উদ্যোগে দলটির খেলোয়াড়রা এই বিষয়ে ভিডিও বার্তা দিয়েছেন যা চ্যালেঞ্জার্সের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। চ্যালেঞ্জার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইয়াসির আলম ডেইলি বাংলাদেশকে জানান, একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে ভক্তদের অনুপ্রাণিত করতেই খেলোয়াড়দের এই প্রয়াস।
এছাড়া বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করে একটি পোস্ট করেছে চ্যালেঞ্জার্স। সেখানে বলা হয়েছে, ‘যুগ যুগ ধরে চলে আসা বর্ণবাদী আচরণে পরিবর্তন আনতে শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অগণিত নিপীড়িত মানুষের প্রতিবাদের ভাষা শোনার সময় এখনই। বর্ণবাদকে না বলুন হৃদয়ের অন্তস্তল থেকে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। স্থানীয়দের মধ্যে এই দলে রয়েছেন- ইমরুল কায়েস, নুরুল হাসান, মেহেদী হাসান রানা, মুক্তার আলি, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, এনামুল হক জুনিয়র। এছাড়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে ক্রিস গেইল, আভিশকা ফার্নান্দো, রায়াদ এমরিত, ইমাদ ওয়াসিম এবং কেসরিক উইলিয়ামসের মতো তারকারা রয়েছেন এই দলে।