ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারত ফুটবলের ব্রাজিলের মতো: সৌরভ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৯, ১৪ জুন ২০২০
ভারত ফুটবলের ব্রাজিলের মতো: সৌরভ
সৌরভ গাঙ্গুলী

ভারতে ক্রিকেট শুধু খেলা নয়, একটা ধর্মের মতো। সারাবছর নানারকম লিগ ও টুর্নামেন্ট চলে এখানকার বিভিন্ন প্রদেশে। সবসময়ই নানারকম প্রতিভাবান ক্রিকেটারের মেলা দেখা যায় টিম ইন্ডিয়ায়। এই কারণে নিজেদেরকে ফুটবলের ব্রাজিলের সঙ্গে তুলনা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।  

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন সৌরভ। সেখানে তিনি বলেন, ভারতীয় ক্রিকেট বরাবরের মতোই যোগ্য হাতে রয়েছে। যখন সুনীল গাভাস্কার শেষ করেছিলেন তখন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়রা উঠে এসেছিল। ওদের পর এখন বিরাট কোহলির সময় চলছে। 

আগামীতেও এরকম বড় মাপের ক্রিকেটার বের হয়ে আসা অব্যাহত থাকবে বলে মনে করেন বিসিসিআই প্রেসিডেন্ট। এ ব্যাপারে গাঙ্গুলী বলেন, ভারত থেকে আগামী দিনেও ঠিক চ্যাম্পিয়ন খেলোয়াড় বেরিয়ে আসবে। আমরা অনেকটা ফুটবলের ব্রাজিলের মতো। ছেলেমেয়েদের মধ্যে এখানে এতটাই প্যাশন যে কই থেকে প্রতিভা বেরিয়ে আসবে তা কেউ জানে না। আমার বিশ্বাস আমরা বরাবরই ক্রিকেটে শক্তিশালী থাকব এবং বিশ্বে দাপট দেখাব।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!