ভারতীয় মিডিয়া থেকে জানা যায়, আগামী সেপ্টেম্বরে নাইকির সঙ্গে চুক্তি শেষ হতে যাচ্ছে বিসিসিআইয়ের। নতুন চুক্তি নিয়ে বাড়ছে সংশয়। কারণ এই মুহূর্তে নাইকির পক্ষে বিসিসিআইকে প্রত্যাশিত অর্থ দেয়া সম্ভব না। বর্তমানে মোট চুক্তি ৩৭০ কোটি রুপির। চুক্তি অনুযায়ী ম্যাচ প্রতি বিসিসিআইকে ৮৫ লাখ রুপি দেয়ার কথা নাইকির। সঙ্গে আরো ৩০ কোটি রুপি রয়্যালটি। করোনার কারণে ব্যবসা নষ্ট হয়ে যাওয়ায় এত টাকা বিসিসিআইকে দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে সংস্থাটি।
চীনের সঙ্গে সীমান্ত সংঘাতের কারণেও ঝামেলায় পড়েছে বিসিসিআই। কারণ আইপিএলের স্পন্সর করে চীনা মোবাইল প্রস্তুতকারী কোম্পানি ভিভো। এজন্য প্রতিবছর তারা বিসিসিআইকে ৪৪০ কোটি রুপি দেয়। জনগনের দাবি এড়িয়ে ভিভোকে স্পনসর হিসেবে রেখে দিলেও এবারের আইপিএল বাতিল হয়ে গেলে বিসিসিআইকে এই টাকাটাও হারাতে হবে।
.png)
এছাড়া এবছর ভারতের মাটিতে ১২টি আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা থাকলেও করোনার কারণে প্রায় সবগুলো বাতিল হয়ে গেছে। এই ম্যাচগুলো থেকে বিশাল সম্প্রচার সত্ত্বও হারাতে হলো বিসিসিআইকে।