ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তান থেকে চার মাস পর মুক্তি পেলেন তাহির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০২, ২৮ জুলাই ২০২০
পাকিস্তান থেকে চার মাস পর মুক্তি পেলেন তাহির
ইমরান তাহির

করোনাভাইরাসের কারণে মাস চারেক আগে পাকিস্তানে আটকা পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এতদিন সেখানেই থাকতে হয়েছে তাকে। অবশেষে ছাড়া পেয়েছেন তাহির। অবশ্য মুক্তি পেয়ে নিজ দেশ দক্ষিণ আফ্রিকা নয়, সোজা ওয়েস্ট ইন্ডিজে চলে গেছেন তিনি। 

মূলত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নিতেই সেখানে উড়ে গেছেন তাহির। এর আগে চলতি বছরের মার্চে পিএসএল খেলতে পাকিস্তানে এসেছিলেন এই লেগ স্পিনার।

করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে শেষ হওয়ার আগেই পিএসএলের চলতি আসর স্থগিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাহির লাহোরে অবস্থানকালেই পাকিস্তান সরকার অন্যান্য সব দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয়।

Advertisement

এমতাবস্থায় পাকিস্তানে অবস্থান করা ছাড়া তাহিরের আর উপায় ছিল না। অবশ্য তিনি জন্মসূত্রে একজন পাকিস্তানি। ফলে দেশটিতে আটকে পড়লেও খুব একটা ঝামেলায় পড়তে হয়নি তাকে।

২০০৯ সালে ৩২ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার হয়ে তাহিরের অভিষেক হয়। প্রোটিয়াদের হয়ে এখন পর্যন্ত ১০৭ ওয়ানডে খেলে ১৭৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ৩৮ টি-টোয়েন্টি ম্যাচে ৬৩ উইকেট এবং ২০টি টেস্ট খেলে ৫৭ উইকেট দখল করেছেন এই লেগ স্পিনার।

ডেইলি-বাংলাদেশ/এএল/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!