এদিকে বাগদানের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভারতীয় দলে চাহালের সতীর্থরা শুভেচ্ছা জানাতে শুরু করেন।
জাতীয় ও রয়্যাল চ্যালেঞ্জার্স দলে চাহালের অধিনায়ক বিরাট কোহালি দু’ জনকেই অভিনন্দন জানিয়েছেন। ভারতীয় দলের বাঁ হাতি ওপেনার শিখর ধাওয়নও শুভেচ্ছা জানিয়েছেন তাদের।
.png)
ধনশ্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখা, তিনি কোরিওগ্রাফার, চিকিসক এবং ইউটিউবার।
এগিয়ে আসছে এ বারের আইপিএল। তার জন্য নিজের মতো করে ফিটনেস ট্রেনিং করছেন চাহাল। কয়েকদিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দিতে হবে তাকে। তার আগে বাগদান সেরে নিলেন তিনি। মাঠে বল গড়ালে চাহাল কী করেন, সেই দিকেই তাকিয়ে তার ভক্তরা।