ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোহলিকে স্লেজিং করলে হিতে বিপরীত হতে পারে: স্টিভ ওয়াহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪০, ৭ নভেম্বর ২০২০
কোহলিকে স্লেজিং করলে হিতে বিপরীত হতে পারে: স্টিভ ওয়াহ
ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক স্টিভ ওয়াহ

নিজ মাঠে আসন্ন সিরিজে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে স্লেজিং করলে, তা হিতে বিপরীত হতে পারে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক স্টিভ ওয়াহ।  এ মাসেই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। আসন্ন সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কোহলির দল।

সিরিজে ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করছে কোহলির পারফরমেন্সের উপর। তাই কোহলিকে আটকাতে বিভিন্ন পরিকল্পনায় ব্যস্ত এখন অস্ট্রেলিয়া। তবে কোহলির সঙ্গে জাস্টিন ল্যাঙ্গারের শিষ্যরা কোন স্লেজিং না করতে সতর্ক করে দিয়েছেন ওয়াহ।

কোহলির সঙ্গে স্লেজিং করলে তা হিতে বিপরীত হতে পারে বলে স্পষ্ট বলে দিয়েছেন ওয়াহ।  

Advertisement

একটি ক্রিকেট ওয়েবসাইটে দেয়া ভিডিও সাক্ষাৎকারে ওয়াহ বলেন, কোহলিকে স্লেজিং করে দমানো যায় না। সে ঐ ধরনের মানসিকতার না। স্লেজিং এ সে বিরক্ত হয় না, তাই সেটি না করাই শ্রেয়।  স্লেজিং করলে তা অস্ট্রেলিয়ার জন্যই ক্ষতিকর হতে পারে। এ ধরনের ক্রিকেটারেরা স্লেজিংএ বাড়তি প্রেরণা পেয়ে বড় ইনিংস খেলে ফেলে। তাই খেলা চলাকালীন কোহলির সঙ্গে বেশি কথা না বলাই ভাল।

২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বল-বিকৃতির সঙ্গে জড়িত থাকার কারণে এক বছর ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন অস্ট্রেলিয়ার দুই সেরা খেলোয়াড় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তাই দেশের মাটিতে গত ভারত-অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি স্মিথ ও ওয়ার্নার। তবে এবার খেলবেন তারা। এবার স্মিথ-ওয়ার্নারের চেয়ে কোহলি বেশি রান করতে উন্মুখ হয়ে থাকবেন মনে করছেন ওয়াহ।

তিনি বলেন, কোহলি বিশ্বমানের ক্রিকেটার। সিরিজের সেরা ব্যাটসম্যান হবার জন্যই সে খেলবে। এর আগে ভারত সফরে স্মিথ-কোহলি দ্বৈরথ হয়েছিলো। সেই সফরে তিনটি শতরান করে কোহলির বিপক্ষে জিতেছিলেন স্মিথ। এমন স্মৃতি মাথায় রেখেই এবার অস্ট্রেলিয়ায় খেলতে নামবে কোহলি।

ভারতকে সিরিজ জেতাতেই ব্যাট হাতে কোহলি ভয়ংকর হয়ে উঠবেন বলে জানান ওয়াহ, কোহলি এবারের খুবই ভালো খেলার চেষ্টা করবে এবং অনেক রান করতে চাইবে। সেটি হলেই ভারতের জয়ের সুযোগ তৈরি হবে। ক্রিকেটার হিসেবে কোহলি এখন অনেক বেশি পরিণত ও ধারালো। দেশের বাইরে ভারতকে সেরা ও এক নম্বর স্থানের যোগ্য টিম ইন্ডিয়া, তা প্রমান করতে নামবে কোহলি। ভারতীয় ক্রিকেটকে এমন পর্যায়ে তুলে নিয়েছে কোহলি,দলটি আগে এমন অবস্থায় ছিলনা।

গত অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের টেস্ট ২-১ ব্যবধানে জিতেছিলো ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিলো ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!