ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সন্তানের জন্য এক টেস্ট খেলেই ফিরবেন কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০১, ৯ নভেম্বর ২০২০
সন্তানের জন্য এক টেস্ট খেলেই ফিরবেন কোহলি
বিরাট কোহলি

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি গত আগস্টে জানিয়েছিলেন, নতুন বছরের শুরুতেই তার ঘরে আসতে চলেছে নতুন অতিথি। সন্তান জন্মের সম্ভাব্য সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত থাকবে ভারত। তাই সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফরে মাত্র একটি টেস্ট খেলেই দেশে ফিরবেন কোহলি। 

বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০১৭ সালের ১১ ডিসেম্বর বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে সন্তানের মুখ দেখবেন তিনি। 

এদিকে প্রচুর আলোচনা-সমালোচনা শেষে ভারতের টেস্ট স্কোয়াডে রোহিত শর্মাকে যুক্ত করা হয়েছে। কোহলিকে ছুটি দেয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে রোহিতের বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন সময়ে অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করেছিল বিসিসিআই। সেখানে ইনজুরির কারণ দেখিয়ে রোহিতকে দল থেকে বাদ দেয়া হয়েছিল। 

Advertisement

সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজ দিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার লড়াই শুরু হবে। ২৭ নভেম্বর সিডনিতে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে দুই দল। সিরিজের পরবর্তী দুই ম্যাচ হবে যথাক্রমে ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচ হবে সিডনিতে। তৃতীয় ও শেষ ম্যাচ হবে মানুকা ওভালে।  

ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ডিসেম্বরের ৪ তারিখ মানুকা ওভালে হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরবর্তী দুই ম্যাচ হবে ৬ এবং ৮ ডিসেম্বর। এই দুটি ম্যাচই হবে সিডনিতে। 

সীমিত ওভারের ক্রিকেট শেষে সাদা পোষাকের লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া ও অজিরা। গোলাপি বলের টেস্ট দিয়ে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে হবে দিবারাত্রির ম্যাচটি। বক্সিং ডে তথা দ্বিতীয় টেস্ট হবে ২৬ ডিসেম্বর, মেলবোর্নে। সিডনিতে তৃতীয় টেস্ট শুরু হবে ৭ জানুয়ারি। এছাড়া সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট হবে ১৫ জানুয়ারি, গ্যাবাতে।

টি-টোয়েন্টি স্কোয়াড: 

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, নবদীপ সাইনি এবং শার্দুল ঠাকুর।

ওয়ানডে স্কোয়াড: 

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল (সহঅধিনায়ক ও উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, নবদীপ সাইনি এবং শার্দুল ঠাকুর।

টেস্ট স্কোয়াড: 

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), পৃথ্বী শ, হনুমা বিহারি, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রিশাভ পান্ট (উইকেটরক্ষক), মোহাম্মদ শামি, উমেশ যাদব, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং মোহাম্মদ সিরাজ। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!