নিজেদের মাঠে ডার্মস্টাটের বিপক্ষে ম্যাচ ছিলো ডায়নামোর। ঐ ম্যাচের জন্য ভার্চুয়ালি টিকিট বিক্রি করে তারা। সব মিলিয়ে ৭২ হাজার ১২২টি টিকিট বিক্রি করে ডায়নামো। বাংলাদেশি মুদ্রায় একটি টিকিটের মূল্য প্রায় ৫০০ টাকা।
টিকিট কাটলেও মাঠে প্রবেশ করতে পারবে না দর্শকরা। তবে ক্লাবের ক্ষতি পুষিয়ে দিতে দর্শকদের অবদান থাকবে। বিক্রিত টিকিটের অর্থ ক্লাবের অ্যাকাউন্টে জমা থাকবে। এমন ম্যাচে ডার্মস্টাটের কাছে ৩-০ গোলে হেরেছে ডায়নামো।
.png)
অর্থ উপার্জনের জন্য অভিনব পদ্ধতি অতীতেও গ্রহণ করেছে জার্মানির বেশ কিছু ফুটবল ক্লাব। টিকিট বিক্রি করে সমর্থকদের ছবির কাটআউট মাঠে লাগিয়েছিলো জার্মান ক্লাব বরুশিয়া মনচেনগ্ল্যাডবাখ।