ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিগ ব্যাশের এবারের চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২১
বিগ ব্যাশের এবারের চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) ফাইনালে পার্থ স্কর্চাসকে ২৭ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে সিডনি সিক্সার্স। শিরোপা নির্ধারণী ম্যাচে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন সিডনির জেমস ভিন্স।

বিগ ব্যাশের দশম আসর জিতে দারুণ একটি রেকর্ড গড়েছে সিডনি সিক্সার্স। এ নিয়ে যৌথভাবে সর্বোচ্চ তিনবার ট্রফি জিতেছে দলটি। ফাইনালে হেরে যাওয়া পার্থও তিনবার শিরোপাটি জিতেছিল।

শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান করে সিডনি। রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান করে পার্থ।

Advertisement

১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পার্থের কয়েকজন ব্যাটসম্যান ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ওপেনার লিয়াম লিভিংস্টোন সর্বোচ্চ ৪৫ করে জ্যাকসন বার্ডের বলে আউট হন। 

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন আরেক ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। শেষদিকে অ্যারন হার্ডি ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেললেও পার্থের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। 

সিডনি বোলারদের মধ্যে বেন ডারসুই সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া দুটি করে উইকেট পান বার্ড, শন অ্যাবোট ও ড্যান ক্রিস্টিয়ান।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ভিন্সের অন্যবদ্য ৯৫ রানের ইনিংসে ভর করে ১৮৮ রানের বড় স্কোর দাঁড় করায় সিডনি। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন ক্রিস্টিয়ান। পার্থের পক্ষে দুটি করে উইকেট নেন ঝাই রিচার্ডসন ও এন্ড্রু টাই। 

বিবিএল ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জেমস ভিন্স। এছাড়া এবারের আসরের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন জশ ফিলিপ। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!