শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্রিকেটার নাসির হোসেন তার ভ্যারিফাইড পেইজে এক স্ট্যাটাসে বিষয় গুলো পরিস্কার করেন। তাদের পাশে থাকার জন্যও সবাইকে ধন্যবাদ দেন।
যে পোস্টে গত বিশ ঘণ্টায় ৫৯ হাজার রিয়েক্ট পড়েছে তার মধ্যে ৩১ হাজার হা হা, ২৩ হাজার লাইক, ৩ হাজার ৬০০ লাভ। আর অন্যান্য মিলিয়ে ১৪০০।
.png)
নাসির হোসেনের স্ট্যাটাসটি ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য হুবহু দেয়া হলো-
আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী, শুভার্থী ও ভক্তবৃন্দ, আপনাদের সদয় অবগতির জন্য আমি পুনরায় বিশেষভাবে জানাচ্ছি যে, আমার এই ফেসবুক পেইজ ব্যতীত অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেইজ নেই। আমার স্ত্রী তামিমা সুলতানারও কোনো ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেইজ নেই। অত্র ফেসবুক পেইজটিই আমার অফিশিয়াল এবং একমাত্র ফেসবুক পেইজ। এই ফেসবুক পেইজ ব্যতীত অন্য যে সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেইজ নকলভাবে/ জালিয়াতির মাধ্যমে আমার অথবা আমার স্ত্রীর নামে তৈরি করা হয়েছে বা বর্তমানে বিদ্যমান আছে সেইগুলি সমস্তই নকল/জাল, যার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে প্রতারণার মাধ্যমে আমাদের লাঞ্ছিত ও অপদস্ত করা।
আমাদের নামে সৃজিত সেই সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেইজ থেকে যেসমস্ত বিভ্রান্তিকর তথ্য/ স্ট্যাটাস আপনাদের কাছে প্রকাশ/শেয়ার করা হচ্ছে তার সমস্তই মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।
এমতাবস্থায় আমি আমার সকল বন্ধু, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানাচ্ছি যে আপনারা অনুগ্রহপূর্বক সেই সমস্ত নকল/জাল ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেইজ থেকে প্রদানকৃত বিভ্রান্তিকর তথ্য/ স্ট্যাটাস বিশ্বাস করবেন না এবং উক্ত বিভ্রান্তিকর তথ্য/ স্ট্যাটাস শেয়ার করবেন না। এই ফেসবুক পেইজ ব্যতীত আমাদের নামে সৃজিত সেই সমস্ত নকল/জাল ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেইজ থেকে প্রকাশকৃত/পরিবেশনকৃত কোন বিভ্রান্তিকর, মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন তথ্যের জন্য আমি অথবা আমার স্ত্রী দায়ী নই।
আমি অথবা আমার স্ত্রী যদি কোন তথ্য/সংবাদ আপনাদের নিকট প্রকাশ/পরিবেশন করতে চাই তবে আমরা এই ফেসবুক পেইজ এর মাধ্যমে অথবা গণমাধ্যমে সাক্ষাৎকার প্রদানের মাধ্যমে তা প্রকাশ করবো।
এই সময়ে আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের সহায়তা করার জন্য আমি আমার সকল ভক্ত, বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের প্রতি আপনাদের ভালবাসা এবং সমর্থন অব্যাহত রাখবেন।
সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ।
আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী, শুভার্থী ও ভক্তবৃন্দ, আপনাদের সদয় অবগতির জন্য আমি পুনরায় বিশেষভাবে জানাচ্ছি যে, আমার এই...
Posted by Nasir Hossain on Friday, February 26, 2021