ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নেচে-গেয়ে টিকটকে ভাইরাল নাসির-তামিমা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৩, ১৭ মার্চ ২০২১
নেচে-গেয়ে টিকটকে ভাইরাল নাসির-তামিমা
নাসিরের সঙ্গে তামিমা

বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই নানা কারণে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাম্মি। আলোচনার চেয়ে সমালোচনাই হয়েছে বেশি। তবে তাতে তাদের কি বা যায় আসে! সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে এবার এই দম্পতি মেতেছেন টিকটকের মজায়।

সম্প্রতি  সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে নাসির ও তামিমার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। সেসব ভিডিওর কোনোটিতে সংলাপ আবার কোনোটিতে গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন তারা।

আলোচিত এই যুগলের ভিডিওগুলোতে বাংলার পাশাপাশি বিভিন্ন হিন্দি ও আরবি গানেও টিকটক করতে দেখা যায়। তাদের বানানো এসব ভিডিও অল্প সময়েই লাখ লাখ ইন্টারনেট ব্যবহারকারী দেখছেন। 

Advertisement

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তামিমা তাম্মিকে বিয়ে করেন নাসির হোসেন। সে সময় তাদের গায়ে হলুদের ছবি ও বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিয়ের পর থেকেই এই দম্পতি আলোচনার তুঙ্গে ছিলেন। এবার টিকটিক বানিয়ে ফের আলোচনায় এলেন তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!