[ খেলা ]
ছেলের নাম জানালেন সাকিব আল হাসান
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার ও কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার সাকিব আল হাসান এক মাস আগে তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। প্রিয় সন্তানের এক মাস পূর্তিতে আবেগঘন পোস্ট করেছেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন ছেলের নামও।
বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট করেন সাকিব। সেখানে দুটি ছবি ছিল। একটিতে আলাদাভাবে ঈজাহ লিখা কলকাতার জার্সি ও অপরটিতে সাকিবসহ পরিবারের পাঁচ সদস্যের নাম লেখা জার্সি দেখা যায়।
ক্যাপশনে সাকিব লিখেছেন, আমাদের ছেলে ঈজাহ আল হাসানের এক মাস! তুমি আমাদের ছোট্ট পরিবারকে পূর্ণতা দিয়েছো।
.png)
টাইগার অলরাউন্ডার আরো লেখেন, তুমি দুজন সুন্দর বোনের ভালোবাসার ভাই, যারা তোমার জন্য সবসময় চাঁদের মতো হয়ে থাকে। আমরা এর চেয়ে বেশি খুশি হতে পারি না। তোমরা আমার পুরো পৃথিবী!
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!