ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নির্বাচনী দায়িত্ব পালন; খেলতে পারবেন না মার্সেলো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০১, ২৯ এপ্রিল ২০২১
নির্বাচনী দায়িত্ব পালন; খেলতে পারবেন না মার্সেলো
মার্সেলো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে চেলসির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। কোনো ইনজুরি কিংবা কার্ড নিষেধাজ্ঞায় নয়, অন্যরকম এক কারণে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। স্পেনের নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ম্যাচটি খেলতে পারবেন না তিনি। 

২০১১ সালে স্প্যানিশ নাগরিকত্ব গ্রহণ করেন মার্সেলো। দেশটির আইন অনুযায়ী, ইলেক্টোরাল নিবন্ধনে থাকা সব বাসিন্দাদের নির্বাচনী দায়িত্ব পালন করতে হয়। এজন্য প্রতিবার একটি ড্র অনুষ্ঠিত হয়।

দৈবচয়নে যাদের নাম আসে তাদের সবাইকেই নির্বাচনী কাজে অংশ নিতে হয়। জরুরি কোনো কারণ ছাড়া এই দায়িত্ব এড়ানো যায় না। বিশেষ এই দায়িত্ব পালনের জন্য মাথাপিছু ৬৫ ইউরো করে দেয়া হয়।

Advertisement

গত ৫ এপ্রিল এবারের নির্বাচনের ড্র অনুষ্ঠিত হয়। সেখানে মার্সেলো এবং ভিক্টর চোস্তের নাম আসে। ভিক্টর ইনজুরিতে থাকায় সে সময় শুধু মার্সেলোর নাম বাদ দেয়ার আবেদন করে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। কিন্তু খেলার জন্য নির্বাচনী দায়িত্ব পালন না করার অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন।

এ কারণে আগামী ৪ মে নির্বাচনের দায়িত্ব সামলাবেন মার্সেলো। এর পরদিন স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ হওয়ায় কোভিড প্রটোকল মেনে তাতে অংশ নেয়া মার্সেলোর জন্য প্রায় অসম্ভব।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!