[ খেলা ]
জিদানের সঙ্গে তর্ক করে বাদ মার্সেলো
ফাইল ছবি
রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর সম্পর্কটা বহুদিনের। তবে সম্প্রতি দলটির স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। কোচ জিনেদিন জিদানের সঙ্গে তর্কে জড়িয়ে এই লেফটব্যাক বাদ পড়েছেন বলে জানা গেছে।
লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (বৃহস্পতিবার) রাতে গ্রানাদার বিপক্ষে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। এর আগে বুধবার স্কোয়াড ঘোষণা করেন জিদান, যেখানে ছিল না ৩৩ বছর বয়সী মার্সেলোর নাম।
খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম এ খবর প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, ফেঞ্চ কিংবদন্তী জিদানের কৌশল ও নীতির বিষয়ে আগে থেকেই ক্ষিপ্ত ছিলেন মার্সেলো।
.png)
গত মঙ্গলবার খেলার সুযোগ পাওয়া নিয়ে জিদানের সঙ্গে মার্সেলোর তর্ক হয়। এরপরই দল থেকে বাদ পড়েন তিনি। জানা গেছে, শুধু মার্সেলোই নন, দলের আরো কয়েকজন প্রতিষ্ঠিত খেলোয়াড়ও জিদানের নীতির বিষয়ে বিরক্ত।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!