ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পালিয়ে যাওয়া উগান্ডার সেই অ্যাথলেটের খোঁজ মিলেছে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২২, ২০ জুলাই ২০২১
পালিয়ে যাওয়া উগান্ডার সেই অ্যাথলেটের খোঁজ মিলেছে
উগান্ডার ভারত্তোলক জুলিয়াস সেকিতোলেকো

অলিম্পিক গেমসে অংশ নিতে গিয়ে জাপানের রাজধানী টোকিও থেকে পালিয়ে গিয়েছিলেন উগান্ডার এক অ্যাথলেট। অবশেষে তার খোঁজও পাওয়া গেছে।

টোকিও অলিম্পিক শুরু হতে বাকি আর মাত্র তিনদিন। তার আগেই খুঁজে পাওয়া গেল উগান্ডার রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া অ্যাথলিট সেকিতোলেকোর।

টোকিও অলিম্পিক গেমসে অংশ নিতে আসার পর হঠাৎ করেই টিম হোটেল থেকে নিখোঁজ হয়ে যান উগান্ডার এই অ্যাথলেট। যাওয়ার আগে একটি কাগজে তিনি চিঠি লিখে রেখে যান। যাতে লেখা ছিল, ‘আমি কাজ করতে চাই জাপানে। কাজের খোঁজেই বের হচ্ছি’। 

Advertisement

সেই চিঠি লিখেই হোটেল থেকে লাপাত্তা হয়ে যান উগান্ডার ভারত্তোলক জুলিয়াস সেকিতোলেকো।

বিশ্বজুড়ে করোনার কারণে চারদিকে যখন আঁটোসাঁটো নিরাপত্তা। টোকিও অলিম্পিকে যখন এর কড়াকড়ি, তখন এর মাঝেই এমন ঘটনা ঘটে যাওয়ার ফলে চাপে পড়ে যায় স্থানীয় আয়োজক কতৃপক্ষ। বিদেশি দলের অ্যাথলেটের নিরুদ্দেশ হয়ে যাওয়াতে প্রমাদ গুনেছিলেন আয়োজকরা।

অবশেষে খোঁজ পাওয়া গেল জুলিয়াসের। টোকিও থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে নাগোয়া স্টেশনে চিহ্নিত করা হয় তাকে। পুলিশের কাছে ঘটনাটি রিপোর্ট করা হয়েছিল আয়োজকদের পক্ষ থেকে। তারই ভিত্তিতে তল্লাশি অভিযান শুরু হয় জুলিয়াসের।

জাপানের শহর ওসাকার হোটেল ইজুমিসানো সিটিতে ছিল উগান্ডা টিম। রুটিন কোভিড টেস্টের জন্য জুলিয়াসকে ডাকার পরেই জানা যায় টিম হোটেলে নিজের রুমে নেই তিনি। জুলিয়াস টিম হোটেল থেকে বেরিয়ে বুলেট ট্রেন ধরে চলে আসেন নাগোয়ায়।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!