একসময়ের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন বিল গেটস। তার হবু জামাই নায়েল নাসার মিসর ইকুয়েস্ট্রিয়ান দলের অন্যতম সদস্য। বিল গেটসের মেয়ে জেনিফার গেটসের বাগদত্ত তিনি।
হবু জামাইকে নিয়ে নিজের উচ্ছ্বাস গত ৩১ জুলাই জানিয়ে রেখেছেন গেটস। সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নাসারের একটি ইভেন্টের ছবি দিয়ে গেটস লিখেছেন, ‘টোকিওতে অনেক অ্যাথলেটকেই সমর্থন দিচ্ছি। সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছে আমার হবু মেয়ের জামাই, নায়েল নাসার। শুভকামনা, নায়েল।’
.png)
মিসরের ইকুয়েস্ট্রিয়ানরা দল হিসেবে খেলবেন আগামী ৬ আগস্ট। সেদিনই দল হিসেবে মোহামেদ তাহের জিয়াদা, সামেহ আল দাহান, আবদুল কাদের সাঈদ ও নায়েল নাসার কেমন করেন সেটা দেখা যাবে। তবে এর আগে আজ এককের হিটে নামবেন নায়েল নাসার।
বিল গেটসের মেয়ে জেনিফার ও নাসার গত বছরের জানুয়ারিতে বাগদানের ঘোষণা দেন। জানা গেছে, শিগগিরই দুজন বিয়ে করবেন। নাসার একজন পেশাদার ইকুয়েস্ট্রিয়ান।
শিকাগোতে জন্ম নেওয়া নাসার কুয়েতে বড় হয়েছেন। ২০০৯ সালে ক্যালিফোর্নিয়াতে ফেরা নাসার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেছেন।