[ খেলা ]
বুন্দেসলিগার আগে মেইঞ্জ শিবিরে করোনার হানা
ফাইল ছবি
আরবি লিপজিগের বিপক্ষে রোববারের ম্যাচ দিয়ে বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে মেইঞ্জ। কিন্তু তার আগে ক্লাবটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরো বেড়েছে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে।
মেইঞ্জ জানিয়েছে, শুক্রবার অস্ট্রিয়ান ফরোয়ার্ড কারিম অনিসিও করোনায় আক্রান্ত হবার পর সোম ও মঙ্গলবার আরো দুজন খেলোয়াড় ও একজন কোচিং স্টাফ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
ক্লাব জানিয়েছে, আক্রান্তের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যেই আরো আট খেলোয়াড় ও দুজন কোচিং স্টাফকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে। যে কারণে বুধবার অনুশীলন সেশন বন্ধ ছিল। এর অর্থ হচ্ছে পুরো দলই কার্যত এখন কোয়ারেন্টাইনে রয়েছে।
.png)
এদের মধ্যে ১৪ জনের রোববারের ম্যাচটিতে না খেলার শঙ্কা দেখা দিয়েছে। জার্মান ফুটবল লিগের আইনানুযায়ী একজন গোলরক্ষকসহ মূল দলের অন্তত নয়জন খেলোয়াড় থাকলেও ম্যাচটি বাতিলের কোন সম্ভাবনা নেই।
ক্লাব সূত্র জানিয়েছে আক্রান্তদের মধ্যে খুব অল্প উপসর্গ রয়েছে এবং তারা সবাই সুস্থ আছেন।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!