ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কাতার বিশ্বকাপ জিততে চান ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৪, ১৪ আগস্ট ২০২১
কাতার বিশ্বকাপ জিততে চান ডি মারিয়া
অ্যাঞ্জেল ডি মারিয়া

দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে নিজেদের সবশেষ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এরপর বারবার স্বপ্ন দেখলেও খালি হাতেই আলবিসেলেস্তেদের ফিরতে হয়েছে। তবে কাতার ২০২২ বিশ্বকাপ ঘিরে আবারো স্বপ্ন দেখছে আর্জেন্টাইনরা। দেশের জন্য, দলের জন্য আগামী বিশ্বকাপ জিততে চান আকাশী-নীলদের অন্যতম স্বপ্নসারথী অ্যাঞ্জেল ডি মারিয়া।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, আমি ২০২২ সালের কাতার বিশ্বকাপের স্বপ্ন দেখছি। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে এটাই আমার শেষ বিশ্বকাপ হবে। আমি বিশ্বকাপ স্কোয়াডে থাকতে চাই এবং কাঙ্ক্ষিত সেই কাপটি অর্জনের জন্য নিজের সবকিছু উজাড় করে দেব যা আমরা অর্জনের খুব কাছাকাছি ছিলাম।

রাশিয়া বিশ্বকাপের পর থেকেই কাতার বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা শুরু হয়েছে বলে জানান ডি মারিয়া। তিনি বলেন, রাশিয়া বিশ্বকাপের পর স্কালোনি আমাকে বলেছিলেন, আর্জেন্টিনা জাতীয় দল থেকে কখনই যেন দূরে না যাই। তার সঙ্গে আমি ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলাম। তিনি আমাকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন এবং আমরা দুজনেই কেঁদেছিলাম। 

Advertisement

দীর্ঘ ২৮ বছর পর ব্রাজিলকে তাদেরই মাটিতে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ফাইনালের নায়ক ডি মারিয়া এটি নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ব্রাজিলে এটা আমার শেষ কোপা আমেরিকা ছিল এবং আমি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে কিছু জেতার স্বপ্ন দেখেছিলাম। করোনা মহামারি পেরিয়ে সব কিছু কঠিন লাগছিল। তবে শেষ পর্যন্ত আমরা তা অর্জন করেছি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!