চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ‘সাইলেন্ট রিঅ্যাকশন’ দিয়ে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন পোলার্ড।
বুধবার ত্রিনবাগো নাইট রাইডার্স ও সেন্ট লুসিয়া কিংসের মাঝে ম্যাচ চলাকালীন সময়ে পোলার্ড মেজাজ হারান। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে নাইটদের ব্যাটিংয়ের ১৯ নম্বর ওভারে এই ঘটনা ঘটে।
.png)
তখন পাকিস্তানি বোলার ওয়াহাব রিয়াজের ওভার চলছিল। ব্যাট করছিলেন টিম সেইফার্ট। রিয়াজ এতটাই দূরে বল ফেলেছিলেন যে, নিউজিল্যান্ডের ব্যাটসম্যান চেষ্টা করেও তার নাগাল পাননি। অবধারিত ওয়াইড থাকলেও ওয়াইড দেননি আম্পায়ার।
আম্পায়ারের এই সিদ্ধান্তেরই প্রতিবাদ জানান পোলার্ড। নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে ছিলেন তিনি। প্রথমে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন সেইফার্ট। কিন্তু পোলার্ড কোনো বাক্য ব্যয় না করে বহু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়েন। যার মাধ্যমে দুরত্বকে বুঝিয়ে দেন এই ব্যাটসম্যান। সোশ্যাল মিডিয়াও আম্পায়ারের এই সিদ্ধান্ত মানতে পারেনি।