ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৪০ বছর কোমায় থাকার পড় মারা গেলেন এডামস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৬, ৬ সেপ্টেম্বর ২০২১
৪০ বছর কোমায় থাকার পড় মারা গেলেন এডামস
জিন-পিয়েরে এডামস

দীর্ঘ ৪০ বছর কোমায় কাটানোর পর মারা গেছেন ফ্রান্সের সাবেক ডিফেন্ডার জিন-পিয়েরে এডামস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। আজ এডামসের মৃত্যুর খবরটি প্রকাশ করেছে তার সাবেক ক্লাব নিমেস।

১৯৭০ এর দশকে ২২টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহন করা এডামসকে ১৯৮২ সালে হাঁটুর একটি নিয়মিত অস্ত্রোপাচারের জন্য নেয়া হলে, সেখানে এনেস্থসিয়ার ভুল প্রয়োগে কোমায় চলে যান তিনি।

১৯৪৮ সালে ডাকারে জন্ম নেয়া এডামস হচ্ছেন প্রথম পর্যায়ের আফ্রিকান খেলোয়াড়ের মধ্যে একজন যিনি ফ্রান্স জাতীয় দলে খেলেছেন। মধ্যমাঠে মারিয়াস ট্রেজরের সঙ্গে এডামসের জুটি দারুন খ্যাতি লাভ করেছিল। এ সময় তাদের ডাকা হতো ‘দ্যা ব্ল্যাক গার্ড’ নামে।

Advertisement

এক টুইট বার্তায় নিমেস জানায়,‘আজ সকালে আমরা জিন-পিয়েনে এডামস এর মৃত্যু খবর পেয়েছি। তার পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি’।

নিমেস ছাড়াও নিস ও প্যারিস সেন্ট জার্মেইয়েও খেলেছেন এই ফুটবল তারকা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!