ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৫০০ ম্যাচ ক্লাবে পোলার্ডের সঙ্গী ব্রাভো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২১
৫০০ ম্যাচ ক্লাবে পোলার্ডের সঙ্গী ব্রাভো
ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ড

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ৫০০ ম্যাচ খেলার নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। প্রথম ক্রিকেটার হিসেবে আগেই এ ফর্মেটে  ৫০০ ম্যাচ খেলার রেকর্ড করেছেন কাইরন পোলার্ড। এবার টি-২০তে ৫০০ ম্যাচ খেলার ক্লাবে পোলার্ডের সঙ্গী হলেন ব্রাভো।

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নবম আসরের ফাইনালে খেলতে নেমেছিলেন ব্রাভো। এই ম্যাচ দিয়েই টি-২০ ক্রিকেটে ৫০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন তিনি।

ব্রাভোর মাইলফলকের ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছিল তার দল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। ৩ উইকেটে ম্যাচ জিতে অধিনায়ক ব্রাভোর দল।

Advertisement

২০০৬ সালে প্রথম ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-২০তে অভিষেক হয় ব্রাভোর। এরপর বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে এই ভার্সনের লিগে অংশ নেন তিনি। চেন্নাই সুপার কিংস, চিটগাং কিংস, গুজরাট কিংস, গুজরাট লায়ন্স, কেন্ট, লাহোর কালান্দার্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টারস, মুম্বাই ইন্ডিয়ান্স, পার্ল রকস, কোয়েটা প্লাডিয়েটর্স, সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টস, সারে, সিডনি সিক্সার্স, ত্রিনবাগো নাইট রাইডার্স, ত্রিনদাদ এন্ড টোবাগোসহ বহু ক্লাবের হয়ে খেলেছেন ব্রাভো।

৫০০ ম্যাচে ব্যাট হাতে ৬৫৭৪ রান করেছেন ব্রাভো। আর বল হাতে ৫৪০ উইকেট নিয়েছেন তিনি। সংক্ষিপ্ত এ ভার্সনে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন পোলার্ড। ৫৬১ ম্যাচে ১১১৫৯ রান ও ২৯৮ উইকেট আছে তার।

তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক খেলোয়াড় ক্রিস গেইল। ৪৪৬ ম্যাচে ব্যাট হাতে ২২টি সেঞ্চুরিতে ১৪২৬১ রান ও বল হাতে  ৮২ উইকেট শিকার করেছেন তিনি ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!