ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে পোলার্ডের কীর্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০২১
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে পোলার্ডের কীর্তি
কাইরন পোলার্ড

টি-২০ ক্রিকেটের সুবাদে বিশ্বজুড়ে পরিচিত এক নাম কাইরন পোলার্ড। বিশ্বের এমন কোনো টুর্নামেন্ট নেই যেখানে খেলেননি তিনি। সেই সুবাদে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।

টি-২০ ক্রিকেটে প্রথম ব্যক্তি হিসেবে ১০ হাজার রান ও ৩০০ উইকেট নিয়েছেন পোলার্ড। মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এই রেকর্ড করেন তিনি।

আবু ধাবিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে টি-২০র ইতিহাসে একাদশ বোলার হিসেবে তিনশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন পোলার্ড। ব্যাট হাতে আগে থেকেই এই সংস্করণে ১০ হাজারের অধিক রান করেছেন তিনি। ব্যাটিংয়ে নামার আগ পর্যন্ত তার রান ছিল ১১ হাজার ২০২। আর এদিন করেন ১৫ রান (মোট রান ১১২১৭)।

Advertisement

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ম্যাচটি খেলতে নামার সময় তিনশ থেকে দুই উইকেট দূরে ছিলেন পোলার্ড। মিডিয়াম পেস বোলিংয়ে এক ওভারেই জোড়া শিকার ধরে কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছান তিনি।

ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে প্রথমে স্বদেশি ক্রিস গেইলকে ফিরিয়ে দেন পোলার্ড। তার স্লোয়ার উড়িয়ে মেরে লং-অনে ধরা পড়েন ইউনিভার্স বস। এক বল পরই বিদায় নেন কে এল রাহুল। তাতেই পোলার্ড নাম লেখান রেকর্ডের এমন এক পাতায়, যেখানে তিনি ছাড়া নেই আর কেউ।

টি-২০তে সবচেয়ে বেশি উইকেট পোলার্ডের স্বদেশি ডোয়াইন ব্রাভোর। ৫৪৬ উইকেট নেয়া এই ক্যারিবিয়ানের রান কেবল ৬ হাজার ৫৯৭। তিনশ উইকেট নেয়া বোলারদের মধ্যে পোলার্ডের পর সর্বোচ্চ রান ব্রাভোরই।

ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে পোলার্ড ছাড়া ১০ হাজার রান আছে ক্রিস গেইল, শোয়েব মালিক, বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নারের। যেখানে সবচেয়ে বেশি উইকেট রয়েছে মালিকের, ১৫২টি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!