ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসি-ডোনারুমার নৈপুণ্যে ম্যানসিটির বিপক্ষে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০১, ২৯ সেপ্টেম্বর ২০২১
মেসি-ডোনারুমার নৈপুণ্যে ম্যানসিটির বিপক্ষে পিএসজির জয়
লিওনেল মেসি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের মঙ্গলবার মুখোমুখি হয়েছিল শিরোপার দুই দাবীদার প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও ম্যানচেস্টার সিটি। হাইভোল্টেজ ম্যাচটিতে জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠে সিটিজেনদের ২-০ গোলে হারিয়েছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

ম্যাচের ৮ম মিনিটে পিএসজিকে লিড এনে দেন ইদ্রিসা গানা গেয়ে। এমবাপ্পের কাটব্যাক নেইমার কাজে লাগাতে না পারলে বল এই মিডফিল্ডারের পায়ে চলে আসে। ঠান্ডা মাথায় জোরালো শটে বল জালে জড়ান তিনি।

একটু পরই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিলো সিটি। কিন্ত ভাগ্যের ফেরে কপাল পোড়ে তাদের। কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে হেড নিয়েছিলেন স্টার্লিং। তার হেড ক্রসবারে লাগে। 

Advertisement

এ সময় মাটিতে পরে ছিলেন ডোনারুমা। ফিরতি বল আসে বার্নার্ডো সিলভার কাছে। যেভাবেই বল মারেন, বল গোলপোস্টে যাওয়ার কথা। কিন্তু তার আলতো হেডও গিয়ে লাগে বারপোস্টে।

বিরতির পরপরই গোল পরিশোধের সুযোগ আসে স্টার্লিংয়ের সামনে। কিন্তু ডি বক্সের ভেতর থেকে তার নেয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রস্ট হয়। কেভিন ডি ব্রুইন আরো কিছু সুযোগ তৈরি করলেও প্রতিবারই ডোনারুমার কাছে ব্যর্থ হয়েছেন।

ম্যাচের ৭৪তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন লিওনেল মেসি। পিএসজির জার্সিতে এটাই তার প্রথম গোল। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত এক পাস থেকে গোল করে পিএসজিকে ২-০ গোলে এগিয়ে দেন তিনি।

শেষ পর্যন্ত আর কোন দল গোল করতে না পারলে ম্যাচে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। একই সঙ্গে ম্যান সিটির বিপক্ষে প্রথম জয়ের দেখা পেল তারা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!