নিজ মাঠে ভারতের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ৩০০ উইকেট পূর্ণ করেন পেরি। ব্যাট হাতে আগেই ৫হাজার রান আছে তার।
চলমান টেস্টের আগে পেরির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিলো- ৮ টেস্টে ৬২৪ রান ও ৩১ উইকেট, ১১৮ ওয়ানডেতে ৩১৩৫ রান ও ১৫২ উইকেট এবং ১২৩ টি-২০তে ১২৪৩ রান ও ১১৫ উইকেট ।
.png)
৩০০ উইকেট পেতে মাত্র ২ উইকেট প্রয়োজন ছিলো পেরির। ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্টে ২ উইকেট নিয়ে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান ও ৩০০ উইকেট পূর্ণ করেন অলরাউন্ডার পেরি।
পুরুষদের ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৫ হাজার ও ৩০০ উইকেট আছেন বাংলাদেশের সাকিব আল হাসানহ আরো ১১ ক্রিকেটার।
তারা হলেন- ইয়ান বোথাম, কপিল দেব, ইমরান খান, ওয়াসিম আকরাম, সানাথ জয়সুরিয়া, শন পোলক, এন্ড্রু ফ্লিনটফ, শহিদ আফ্রিদি, ড্যানিয়েল ভেট্টোরি, ডোয়াইন ব্রাভো, মঈন আলী।
পুরুষ ক্রিকেটে সর্বপ্রথম এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার বোথাম।