ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নাসুমকে হারিয়ে সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার লামিচানে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৪, ১১ অক্টোবর ২০২১
নাসুমকে হারিয়ে সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার লামিচানে
নাসুম আহমেদ ও সন্দ্বীপ আমিচানে

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছিলেন নাসুম আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্ম করার সুবাদে প্রথমবারের মতো এই তালিকায় নাম তুলেছিলেন তিনি। তবে এই বাঁহাতি স্পিনারকে হারিয়ে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নেপালের সন্দ্বীপ লামিচানে।

আইসিসির মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় নাম ওঠার পর এক সাক্ষাৎকারে নাসুম আহমেদ বলেছিলেন, মাসের সেরা পুরস্কারের ব্যপারটা তিনি ঠিক বুঝতে পারছেন না। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ-এর সংক্ষিপ্ত তালিকায় তিনি ও লামিচানে ছাড়াও নাম ছিল যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রার।

সোমবার (১১ অক্টোবর) সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে আইসিসি। সেখানে বিজয়ী হিসেবে নেপালের তারকা স্পিনার লামিচানের নাম দেখা যায়। গত মাসে বিশ্বকাপ সুপার লিগ-২ এ অসাধারণ বোলিং করে ৬ ওয়ানডেতে ১৮ উইকেট নেন ২১ বছর বয়সী এই লেগস্পিনার।

Advertisement

এ সময় লামিভচানে ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৩.১৭ করে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩৫ রানে ৪ ও ১১ রানে ৬ উইকেট নেন। এরপর ওমানের বিপক্ষে ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট।

অন্যদিকে নাসুম আহমেদ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ওভারপ্রতি ৪.৭৮ রান দিয়ে উইকেট নিয়েছিলেন ৮টি। যা সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ।

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওভারে ছয় ছক্কা মেরে আলোচনায় আসেন এই তালিকার অপর খেলোয়াড় যুক্তরাষ্ট্রের জাসকারান। পাপুয়া নিউগিনির বিপক্ষে ওই ম্যাচে তিনি খেলেন ১৭৩ রানের অপরাজিত ইনিংস।

এবার মেয়েদের ক্রিকেটে মাসের সেরা হয়েছেন ইংল্যান্ডের হিদার নাইট। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে করেন ২১৪ রান। বল হাতে ওভারপ্রতি ৪.৬৬ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!