ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘আমি পোলার্ড-রাসেল নই’ বললেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৩, ২৫ অক্টোবর ২০২১
‘আমি পোলার্ড-রাসেল নই’ বললেন মুশফিক
মুশফিকুর রহিম -ফাইল ফটো

টি-২০ বিশ্বকাপে প্রথম ফিফটির দেখা পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। গতকাল শ্রীলংকার বিপক্ষে যদিও ম্যাচটি যেতেনেই বাংলাদেশ তবে মুশফিক দুর্দান্ত ইনিংস খেলেছেন। এরপর সমালোচনারও জবাব দিয়েছেন তিনি। নিজে ‘পোলার্ড বা রাসেল’ নয় বলেও নিজের জায়গা পরিস্কার করেছেন।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচ হারার পর মুশফিক বলেন, টি-২০ ক্রিকেট এমন, এখানে ধারাবাহিকভাবে রান করাটা বেশ কঠিন। কখনো তিন, চার কিংবা পাঁচে খেলতে হয়। আবার দলের প্রয়োজনে কখনো সাত বা আটেও নামতে হয়। দেখা যায় কখনো পঞ্চম ওভারে, কখনো ১৭তম ওভারে ক্রিজে যাচ্ছি। আমি তো পোলার্ড-রাসেলের মতো নই যে গিয়ে ধুমধাম কয়েকটা বল মেরে দিব। ২, ৪, ৬ বলেই রান করে ফেলব।
সমালোচনাকে শক্তি মনে করেন মুশফিকুর রহিম।

মুশফিক পোলার্ড-রাসেল না হলেও বেশ অভিজ্ঞ একজন ব্যাটসম্যান। তবে টি-২০ তার বাজে ফর্মের কারণ তিনি মনে করেন শক্তিমত্তার অভাব। কিন্তু ব্যাট হাতে অল্প রান করলেও দলের জন্য সবসময় অবদান রাখতে চান টাইগার এই ব্যাটসম্যান।

Advertisement

তিনি বলেন, আমার কিছু সময় লাগে। কিছু শক্তি ও দুর্বলতা আছে। নিজের উন্নতি করার চেষ্টা করছি। অনেক সময় অনেক দিক থেকে শুনে মনে হচ্ছে, শেষ চার-পাঁচ বছর ধরে আমি রান করি না। এই জিনিসটা আমাকে বেশি অনুপ্রাণিত করেছে, যেটা আমি মনে করি। দলের জন্য অবদান রেখে যেতে চাই সেটা হতে পারে ১০, ৮০ কিংবা ১০০ রান করে।

গেল দুই বছরে ১২ টি-২০ ম্যাচে সর্বসাকুল্যে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১০৯ রান, ব্যাট করে করেছেন ৯.০৮ গড়ে! সবশেষ ফিফটি করেছেন দুই বছর আগে ভারত সফরে।

সবশেষ দুই ফিফটির মাঝে ১১ ইনিংসে তিনটি শূন্যসহ সাতবার যেতে পারেননি দুই অঙ্কে। সবশেষ ২৮ ইনিংসে তার ফিফটি কেবল দুটি। কিন্তু এসব মানতে কিছুটা নারাজ টাইগার ক্রিকেটের অন্যতম এই সদস্য।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!