গতকাল টি-২০ ক্রিকেটে দ্রুততম ক্রিকেটার হিসেবে উইকেটের সেঞ্চুরি করেছেন রশিদ। তার আগে টি-২০তে উইকেটের তিন অংকে পা রোখা বোলার কেবল তিনজন। সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা এবং টিম সাউদি। চতুর্থ বোলার হিসেবে এই তালিকায় যুক্ত হলেন এই লেগি।
কিন্তু আগের তিনজনকে ছাড়িয়ে ম্যাচের দিক থেকে দ্রুততম ১০০ উইকেট শিকারী হয়েছে রশিদ। মাত্র ৫৩ ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছান তিনি। তার আগে দ্রুততম ১০০ উইকেট শিকারী ছিলেন লাসিথ মালিঙ্গা। ৭৬ ম্যাচে এই মাইলফলকে পৌঁছান শ্রীলংকান কিংবদন্তি।
.png)
শুধুমাত্র টি-২০তেই নয়। ওয়ানডেতেও দ্রুততম ম্যাচে শততম উইকেটের শিকারকারী রশিদ খান। মাত্র ৪৪ ম্যাচ খেলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
উল্লেখ্য, টি-২০ ফরম্যাটে ১১৭ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন সাকিব আল হাসান। ১০৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে মালিঙ্গা, ১০১ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রশিদ খান এবং ১০০ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন টিম সাউদি।