সেমিফাইনালে দারুণ দুই ম্যাচ পার করে এসেছে তারা। এক দলের জন্য নায়ক হয়েছেন ড্যারিল মিচেল ও জিমি নিশাম। আরেক দলের জন্য ম্যাথু ওয়েড ও মার্কোস স্টয়নিস। ফাইনালেও যে জমজমাট লড়াই হবে, তা আঁচ করা যায় এখনই।
কিন্তু পরিসংখ্যানে আধিপত্য অস্ট্রেলিয়ার। এই দুই দলই খেলেছিল প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। সেটিতে ৪৪ রানে হেরেছিল স্টিভেন ফ্লেমিংয়ের নিউজিল্যান্ড।
.png)
এরপর আরো ১৪বার একে-অপরের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এর ৯টিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বাকি পাঁচটিতে জিতেছে কিউইরা। বিশ্বকাপে এখন অবধি একবারই দেখা হয়েছে দু দলের।
সেখানে অবশ্য জিতেছে কিউইরা। গত বিশ্বকাপের ম্যাচটিতে জিতেছিল কেন উইলিয়ামসনের দল। ৮ রানে জয় পায় তারা। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে অজিদের ঘরের মাঠে ৩-২ ব্যবধানে সিরিজ জেতে নিউজিল্যান্ড।