ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, সহজ গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯, ১৭ নভেম্বর ২০২১
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, সহজ গ্রুপে বাংলাদেশ
ফাইল ছবি

আগামী বছর ক্যারিবীয় দীপপুঞ্জে অনুষ্ঠিত হবে আইসিসি অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের পরবর্তী আসর। এরই মধ্যে এই আসরের গ্রুপিং ও প্রস্তুতি ম্যাচ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে।

আগামী বছরের ১৪ জানুয়ারী থেকে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের তিনটি শহরে অনুষ্ঠিত হবে ১৬ দলের এই বৈশ্বিক টুর্নামেন্ট। শহরগুলো হচ্ছে সেন্ট কিটস এন্ড নেভিস, গায়ানা ও ত্রিনিদাদ এন্ড টোবাগো।

২০২০ বিশ্বকাপের ১১ দলের সঙ্গে আঞ্চলিক বাছাইপর্ব থেকে আরো পাঁচটি দল নিয়ে হবে এই যুবাদের বিশ্বকাপ। চার গ্রুপের শীর্ষ দুইটি করে দল কোয়ার্টার ফাইনাল খেলবে। সেখান থেকে চারটি সেমিফাইনালে যাবে। সেমিজয়ী দুই দল শিরোপার জন্য চূড়ান্ত লড়াইয়ে নামবে।

Advertisement

আইসিসি ১৬ দলকে চারটি গ্রুপে ভাগ করেছে। গ্রুপ এ তে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। এদিকে সবচেয়ে কঠিন গ্রুপ হিসেবে গ্রুপ ডিতে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

একনজরে আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২ এর গ্রুপিং:

গ্রুপ এ: বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপ বি: ভারত, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও উগান্ডা।

গ্রুপ: পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও পাপুয়ানিউগিনি।

গ্রুপ ডি: ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ড।

টুর্নামেন্টের আগে ৯-১২ জানুয়ারি প্রতিদিন চারটি করে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি দল দুইটি করে ম্যাচ খেলবে। সেই সূচিও প্রকাশ করেছে আইসিসি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!