ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ বসছে ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩২, ১৭ নভেম্বর ২০২১
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ বসছে ঢাকায়
ফাইল ছবি

দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসর ঢাকায় অনুষ্ঠিত হবে। বুধবার (১৭ নভেম্বর) টুর্নামেন্ট অর্গানাইজিং কমিটির বৈঠকের পর বিষয়টি জানিয়েছেন কমিটির চেয়ারপার্সন ও বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ।

জানা গেছে, রাউন্ড রবিন লিগ ফরম্যাটের এই আসরে প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। ১১ ডিসেম্বর শুরু হয়ে ২২ ডিসেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসর।

আসরের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। একই দিন দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। সেরা দুই দল ২২ ডিসেম্বর ফাইনালে একে ওপরের মোকাবিলা করবে।

Advertisement

বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারীদের এই ফুটবল টুর্নামেন্টে যোগ দিচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান ও মালদ্বীপকে এবারের আসরে দেখা যাবে না।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!