ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইরানের নারী দলে পুরুষ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৯, ১৮ নভেম্বর ২০২১
ইরানের নারী দলে পুরুষ ফুটবলার!
জোহরেহ কৌদেই

এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের ম্যাচে ঘটেছে এক অবাক কাণ্ড। নারীদের দলে চুরি করে খেলানো হয়েছে এক পুরুষ খেলোয়াড়কে। ইরানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলেছে জর্ডান নারী ফুটবল দল।

ইরানের নারী ফুটবল দলে পুরুষ খেলোয়াড় রয়েছে বলে অভিযোগের এই খবরটি প্রকাশ করেছে বৃটিশ গণমাধ্যম ডেইলি মেইল। চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ইরানের কাছে ৪-২ গোলে হারের পর মঙ্গলবার (১৬ নভেম্বর) এ অভিযোগ করে জর্ডান।

উজবেকিস্তানের বুনিয়াদকর স্টেডিয়ামে গত ২৫ সেপ্টেম্বর দুই দলের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। যেখানে প্রথমে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এরপর পেনাল্টি শুট আউটে গড়ায় ম্যাচ। যেখানে জর্ডানের দুটি কঠিন শট ফিরিয়ে দেন ইরানের গোলরক্ষক জোহরেহ কৌদেই।

Advertisement

জর্ডানের দাবি, কৌদেই একজন পুরুষ। এ বিষয়ে এএফসির কাছে তার লিঙ্গ নিশ্চিত করার জন্য তদন্তের দাবিও করেছে তারা। তবে চুপ নেই ইরানও। পাল্টা জবাবে দলটির নির্বাচক মারিয়াম ইরান্দোস্ত এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। 

জর্ডান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রিন্স আলি বিন আল হোসেন এক টুইটে বিষয়টি নিয়ে তদন্ত শুরুর দাবি জানান। বিষয়টিকে তিনি খুবই ‘সিরিয়াস ইস্যু’ হিসেবে অভিহিত করেছেন। আর সে কারণেই উপযুক্ত পদক্ষেপ নিতে ফিফাকে অনুরোধ করেন তিনি।

শুধু এবারই না, এর আগেও কৌদেইয়ের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। তবে কোনোবারই এবারের মতো আলোচনা এত ডালপালা ছড়ায়নি।

সূত্র বলছে, জর্ডানের বিপক্ষে ওই জয়ের মাধ্যমেই প্রথমবারের মতো এশিয়ান কাপের টিকিট পেয়েছে ইরান। আর তাতে দুটি পেনাল্টি ঠেকিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ৩২ বছর বয়সী গোলরক্ষক কৌদেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!