ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্ষমা চেয়েছেন আফ্রিদি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৯, ২১ নভেম্বর ২০২১
ক্ষমা চেয়েছেন আফ্রিদি
ছবি: বিসিবি

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে অখেলোয়াড়োচিত আচরণ করেছিলেন শাহীন শাহ আফ্রিদি। ম্যাচ শেষে নিজের কাজের জন্য টাইগার ব্যাটারের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই আফিফের কাছে ছক্কা খেয়ে বসেন শাহিন আফ্রিদি। তার পরের বলে আফিফ রান নিতে না গেলেও শাহিন তাকে লক্ষ্য করে বল ছুঁড়ে মারেন। যা গিয়ে আঘাত হানে তার পায়ের অরক্ষিত স্থানে। সঙ্গে সঙ্গে ব্যথায় লুটিয়ে পড়েন আফিফ।

আফ্রিদির এই কাণ্ডে সবাই সমালোচনা করতে থাকেন। একজন পেশাদার ক্রিকেটারের এমন আচরণ মেনে নিতে পারেননি অনেকেই। ক্রিকেটবোদ্ধাদের মতে ছক্কা খাওয়ায় ক্ষেপে গিয়ে কিভাবে তিনি প্রতিপক্ষ ব্যাটারের গায়ে বল ছুঁড়ে মারেন?

Advertisement

অবশ্য আফিফ ব্যথায় লুটিয়ে পড়লে তখন শাহীন আফ্রিদি নিজেও তাকে তুলে ধরতে এগিয়ে এসেছিলেন। সে সময় এই পেসারকে হাত নেড়ে অপরাধী ভঙ্গিতে কিছু বলতেও দেখা যায়। হয়তো ঘটনার আকস্মিকতা কেটে যাওয়ার পর নিজেই অনুভব করেছিলেন, কাজটা ঠিক করেননি।

আর তাইতো ম্যাচ শেষে মাঠ থেকে বের হওয়ার মুহূর্তে আফিফের কাছে এগিয়ে যান শাহীন আফ্রিদি এবং তাকে জড়িয়ে ধরেন। এ সময় আফিফের কাছে তাকে ক্ষমা চেতে দেখা যায়। আফিফও হাসি মুখে শাহীন আফ্রিদির সঙ্গে কথা বলেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!