শনিবার ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে আফ্রিদিকে ছক্কা মারেন আফিফ হোসেন। পরের বল তিনি ডিফেন্স করেন। বল গড়িয়ে যায় আফ্রিদির দিকে। আফ্রিদি বল হাতে নিয়েই স্টাম্প লক্ষ্য করে ছুঁড়ে মারেন।
এ সময় ক্রিজে দিব্যি দাঁড়িয়েছিলেন আফিফ। রান নেয়ার কোনো চেষ্টাই করেননি তিনি। তা সত্ত্বেও আফ্রিদি গায়ের জোরে বল ছোঁড়েন। যা গিয়ে লাগে আফিফের পায়ের পেছন দিকে।
.png)
সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান আফিফ। এ সময় আফ্রিদি সহ পাক ক্রিকেটাররা তার কাছে গিয়ে চোট গুরুতর কি না খোঁজ নেন। ম্যাচ শেষে ক্ষমাও চান শাহিন। তবে এই পেসারের এমন আচরণ ক্রিকেটের স্পিরিটবিরোধী হওয়ায় শাস্তি থেকে রেহাই পেলেন না।