২০১৮ সালে ২৯ নভেম্বর পুত্র সন্তানের বাবা হন তাসকিন আহমেদ। বাবার মতো ছেলেও যেন ক্রিকেটার হওয়ার পথেই হাঁটছে! তাসকিনের বাবা আবদুল রশিদ জানিয়েছেন, তার নাতি যদি ক্রিকেটার হতে চায় তাহলে বাধা দেবেন না।
দেশের এক গণমাধ্যমকে আবদুল রশিদ জানিয়েছেন, এখনই ব্যাট বল নিয়ে মেতে থাকেন তাসকিন আহমেদের ছেলে তাশফিন। এরই মধ্যে নাকি বাসার মধ্যে ক্রিকেট খেলতে গিয়ে টিভি ভেঙেছে ছোট্ট শিশুটি।
.png)
নাতিকে নিয়ে কথা বলতে গিয়ে তাসকিনের বাবা বলেন, ‘ও (তাসফিন) ক্রিকেট ব্যাট-বল নিয়ে বাসায় সব সময় ভাঙচুর করে। কিছুদিন আগেই বাসার একটা টিভি ভেঙেছে সে। তবে ক্রিকেট খেলতে খুব পছন্দ করে।’
এরপর ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘সবকিছুই আল্লাহর হাতে। তবে সবকিছুই হল নিজের চেষ্টা। যেমন তাসকিনের কথাই বলি, ও ছোটবেলায় স্কুল থেকে ফিরে কোনরকম খেয়েই মাঠে চলে যেত।’