ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইতিহাস গড়া এজাজকে ভারতীয় ক্রিকেটারদের ‘বিশেষ সম্মাননা’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২২, ৬ ডিসেম্বর ২০২১
ইতিহাস গড়া এজাজকে ভারতীয় ক্রিকেটারদের ‘বিশেষ সম্মাননা’
ছবি: সংগৃহীত

এক ইনিংসেই ১০ উইকেটের সবগুলো উইকেট শিকার! অনন্য এমন কীর্তি গড়ে ইতিহাসের পাতায় নাম তুলেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার এজাজ প্যাটেল। দল ম্যাচ না জিতলেও এমন কীর্তির জন্য ভারতীয় ক্রিকেটারদের কাছ থেকে ‘বিশেষ সম্মাননা’ পেয়েছেন এই স্পিনার।

ম্যাচে মোট ১৪ উইকেট শিকার করেছেন এজাজ। তাতেও অবশ্য ম্যাচ কিংবা সিরিজ সেরা হতে পারেননি তিনি। তবে তার দুঃখ ভুলিয়ে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সব ক্রিকেটারের স্বাক্ষরসহ নিজের জার্সিটি এজাজের হাতে তুলে দিয়েছেন তিনি।

সোমবার মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে এজাজের হাতে এই জার্সি তুলে দেন অশ্বিন। ১৪৪ বছরের ক্রিকেট ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তি গড়েন এজাজ।

Advertisement

এজাজের আগে এই তালিকায় নাম ছিল কেবল জিম লেকার ও অনিল কুম্বলের। ১৯৫৬ সালে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসে ১০ উইকেট নেন লেকার। আর ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে ইনিংসে ১০ উইকেট নেন ভারতীয় স্পিনার অনিল কুম্বলে।

ভারত দ্বিতীয় টেস্ট জেতার পর বিসিসিআইয়ের অফিশিয়াল পেজ থেকে অশ্বিন ও এজাজের একটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যায় স্বাক্ষর করা বিশেষ জার্সিটি কিউই স্পিনারের হাতে তুলে দিচ্ছেন অশ্বিন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!