বিগত চার বছর ধরে বিগ ব্যাশ লিগে রাসেলকে খেলতে দেখা যায়নি। অবশেষে সেই আক্ষেপ পূরণ হতে চলেছে। ২০১৭ সালের পর আবারো মেলবোর্ন স্টার্সের জার্সিতে খেলতে দেখা যাবে এই তারকা অলরাউন্ডারকে।
শুক্রবার ৭২ ঘন্টার কোয়ারেন্টাইন সেরে স্টার্সের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন রাসেল। গ্লেন ম্যাক্সওয়েলের নেতৃত্বাধীন স্টার্স নিজেদের প্রথম ম্যাচে বিগ ব্যাশ রেকর্ড ১৫২ রানে সিডনি সিক্সার্সদের বিরুদ্ধে পরাজিত হয়েছে। তবে সিডনি থান্ডারের বিপক্ষে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর তারা।
.png)
আর সেই কাজে ‘দ্রে রাস’-এর ওপরেই ভরসা করবে স্টার্সরা। যদিও মাত্র পাঁচ ম্যাচ খেলবেন তারকা রাসেল। তিনি টি-২০ বিশ্বকাপে ভাল ফর্মে না থাকলেও টি-১০ লিগের ফাইনালে ৩২ বলে ৯০ রান করে ফর্মে ফেরার আভাস দিয়েছেন।
এছাড়া বিগ ব্যাশে ১৯ ম্যাচ খেলা রাসেলের ১৬৬.২৯-র স্ট্রাইক রেটও মেলবোর্নে রাসেল ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। এই প্রতিযোগিতায় মোট ২৯৩ রান করার পাশাপাশি ২৩টি উইকেটও নিয়েছেন তিনি।
রাসেলের পাশাপাশি স্টার্স দলে পাকিস্তানি ফাস্ট বোলার হারিস রউফকেও রাখা হয়েছে। রউফ ২৭ ডিসেম্বর থেকে বাকি পুরো টুর্নামেন্ট স্টার্সের হয়ে খেলবেন।