ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪১, ৯ ডিসেম্বর ২০২১
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে জুভেন্টাস
গোল করার পর কিন

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে উত্তীর্ণ হয়েছে জুভেন্টাস।

‘এইচ’ গ্রুপের ম্যাচে বুধবার রাতে ঘরের মাঠে মালমোর বিপক্ষে ১-০ গোলে জয় পায় জুভেন্টাস। অন্যদিকে চেলসি তাদের শেষ ম্যাচে জেনিত সেইন্ট পিটার্সবার্গের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। ফলে চেলসিকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তুরিনের বুড়িরা।

মালমোর বিপক্ষে ম্যাচের ১৮তম মিনিটে একমাত্র গোলের দেখা পায় জুভেন্টাস। এ সময় ফেডরিকো বার্নারদেস্কির ক্রসে মাথা লাগিয়ে গোল করেন ময়েজ কিন। বাকি সময়ে তার গোলটি আর শোধ দিতে পারেনি মালমো। ফলে সেই একটি গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

Advertisement

আরেক ম্যাচে জেনিতের বিপক্ষে টিমো ওয়ার্নারের গোলে ম্যাচের শুরুতেই লিড নেয় চেলসি। ৩৮তম মিনিটে জেনিতের ক্লাউদিনহোর গোলে সমতা ফেরে। বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের সরদার আজমাউন গোল করলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

বিরতির পর ৬২তম মিনিটে চেলসির রোমেলু লুকাকু গোল করে সমতা ফেরান। আর ৮৫তম মিনিটে ওয়ার্নার তার জোড়া গোল পূর্ণ করলে এগিয়ে যায় চেলসি। স্বপ্ন দেখতে শুরু করে জয়ের।

কিন্তু ম্যাচের যোগ করা সময়ে (৯০+৪) জেনিতের মাগোমেদ ওজদোয়েভ গোল করে তাদের সেই স্বপ্ন ভেঙে দেন। শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ৬ ম্যাচ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন জুভেন্টাসের সংগ্রহ ১৫ পয়েন্ট। আর ১৩ পয়েন্ট সংগ্রহ করে রানার্স আপ চেলসি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!