জানা গেছে, এবার আসলেই ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন আফ্রিদি। আর মাঠে খেলতে দেখা যাবে না ‘বুম বুম’ খ্যাত এই ক্রিকেটারকে। আসন্ন পাকিস্তান ক্রিকেট লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়েই শেষবারের মতো মাঠে নামবেন তিনি। জিততে চান এবারের পিএসএল ট্রফিটাও।
গত বছর মুলতান সুলতান্সের হয়ে টুর্নামেন্টে অংশ নিলেও এবারের পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রতিনিধিত্ব করবেন ক্রিকেটের এই মহাতারকা। যোগ দেওয়ার পর তিনি বলেন, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। এটিই আমার জন্য শেষ পিএসএল। শেষবারের মতো আরো একটি ট্রফি জিততে চাই।
.png)
২০১৭ সালে পেশোয়ার জালমির হয়ে শেষবার পিএসএল ট্রফি জেতার স্বাদ পেয়েছিলেন শহীদ আফ্রিদি। পিএসএল থেকে বিদায় নেয়ার আগে গ্ল্যাডিয়েটর্সের হয়ে ভালো খেলা উপহার দিতে চান তিনি; দলকে দিয়ে যেতে চান অনুপ্রেরণা।
এ বিষয়ে আফ্রিদি বলেন, পিএসএল এমন একটি ইভেন্ট, যা একজন খেলোয়াড়কে তার সেরাটা দিতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে। আমিও আমার দলের খেলোয়াড়দের একইভাবে অনুপ্রেরণা দিয়ে যাব এবং এমন পারফরম্যান্স করব যা আমাদের ট্রফি অর্জনে সহায়তা করতে পারে।