নিউজিল্যান্ডে পৌঁছানোর পর শুরু হয়েছে ক্রিকেটারদের ৭ দিনের কোয়ারেন্টাইন। এরপর সবাইকে দিতে হবে করোনা পরীক্ষা। ফলাফল নেগেটিভ হলে তবেই শুরু হবে অনুশীলন।
নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোনো ফরম্যাটেই একটাও জয় পায়নি বাংলাদেশ। টেস্টগুলোর বেশির ভাগই হেরেছে ইনিংস ব্যবধানে। সাম্প্রতিক সময়ে টাইগারদের যাচ্ছেতাই পারফরম্যান্স দেখে এই সফরের সম্ভাব্য ফলাফল ভেবে হয়তো অনেকেই শিউরে উঠছেন। তবে আশা হারাচ্ছেন না তাসকিন।
.png)
নিউজিল্যান্ডের মাটিতে পা রেখে দেশের জন্য কিছু করার আশ্বাস দিয়েছেন চোট কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ। ক্রাইস্টচার্চ থেকে বিসিবির পাঠানো ভিডিওবার্তায় তিনি বলেন, ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছলাম। অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের সাত দিন রুম কোয়ারেন্টাইন শুরু হবে।
তিনি আরো বলেন, সবাই সুস্থভাবে পৌঁছেছি। কোয়ারেন্টাইনের কাজটা কঠিন হলেও দেশের জন্য আমরা সব কিছুই করতে প্রস্তুত। সবাই দোয়া করবেন, আমরা যেন নিজেদের সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।