ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বোর্ডের দোষ দেখছেন না রিয়াদ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪০, ১১ ডিসেম্বর ২০২১
বোর্ডের দোষ দেখছেন না রিয়াদ
মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশের ক্রিকেটে এখন যেন চলছে চরম দুঃসময়। টি-২০ বিশ্বকাপ ব্যর্থতার পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে টি-২০ ও টেস্ট সিরিজ ক্লিন সুইপ হয়ে দল এখন নিউজিল্যান্ড সফরে। তবে দলের এমন অবস্থাতেও বোর্ডের কোনো দোষ দেখছেন না টি-২০ ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

দলের বাজে অবস্থায় মাঝে বোর্ড আর ক্রিকেটারদের কাছ থেকে পাল্টাপাল্টি বক্তব্য শোনা গেছে। কিন্তু রিয়াদ মনে করেন, ক্রিকেট বোর্ড সবকিছুর ব্যবস্থা করে দেবে আর কোচেরা পথ দেখাবে। তবে পারফরম্যান্স ক্রিকেটারদেরকেই করতে হবে। এজন্য পরিশ্রমের বিকল্প নেই।

মিরপুরে বিসিবি একাডেমি কাপের উদ্বোধন করতে এসে রিয়াদ বলেন, ভালো পারফর্ম করলে আপনি অবশ্যই নজরে থাকবেন। আপনাকে শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ-সুবিধাগুলো দেওয়া হবে। কিন্তু দিন শেষে নিজের ওপরও অনেক কিছু থাকে।

Advertisement

তিনি আরো বলেন, আমি কীভাবে তৈরি হতে চাই, আমার লক্ষ্যটা কী, নিজেকে কীভাবে দেখছি আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য- এগুলো গুরুত্বপূর্ণ। আর আমার মনে হয়, বোর্ড তাদের কাজগুলো ভালোভাবেই করছে।

আগামী টি-২০ বিশ্বকাপ নিয়ে পরিকল্পনার বিষয়ে রিয়াদ বলেন, পরিকল্পনার বিষয়টা আসলে আমাদের অংশ নয়। এটা ডেভেলপমেন্টে যারা আছেন বা নির্বাচক প্যানেলে যারা আছেন, ম্যানেজমেন্ট আছে, ওনারা ভালো বলতে পারবেন। 

এরপর টি-২০ অধিনায়ক বলেন, আমি শুধু খেলোয়াড়ি দিক থেকে বলতে পারি, যে জিনিসগুলো হয়ে গেছে, সেগুলো নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এলে যেন আরো উন্নতি করতে পারি। এ জিনিসগুলো নিয়ে যেন আরও ভালো পারফরম্যান্স করতে পারি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!