ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবের পছন্দের একাদশে পঞ্চপান্ডব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০২, ১৩ ডিসেম্বর ২০২১
সাকিবের পছন্দের একাদশে পঞ্চপান্ডব
ফাইল ছবি

নিজের পছন্দের বাংলাদেশ ক্রিকেট দলের একাদশ বেছে নিলেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অনলাইন মার্কেট দারাজ-এর ফেসবুক লাইভে এসে নিজের পছন্দের একাদশ বাছাই করেন তিনি।

সাকিবের পছন্দের একাদশের অধিনায়ক হাবিবুল বাশার। এই একাদশে দেশের ক্রিকেটের পঞ্চপান্ডবকে রেখেছেন তিনি। অর্থাৎ একাদশে আছেন সাকিব নিজেও।

ওপেনার হিসেবে তামিম ইকবালের সঙ্গী সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। তিন নম্বরে আছেন মোহাম্মদ আশরাফুল। এরপর আছেন সাকিব-মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ। একাদশের অধিনায়ক বাশারের ব্যাটিং পজিশন বলেননি সাকিব।

Advertisement

একাদশ সাজাতে গিয়ে সাকিব বলেন, হঠাৎ করে এভাবে এগারো জনের নাম বলা আসলে কঠিন। তারপরও যদি শুরু করি ওপেনার থেকে শুরু হিসেবে আছেন তামিম। দ্বিতীয় ওপেনার জাভেদ ওমর বেলিম। তিন নম্বরে মোহাম্মদ আশরাফুল। চারে সাকিব আল হাসান।

এরপর মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। সাত নম্বরে মোহাম্মদ রফিক। আটে মাশরাফী বিন মোর্ত্তজা। হাবিবুল বাশার অধিনায়ক। আরো দু’জন পেসার আছে তো, তারা হলেন- রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

তবে এটা কোন ফরম্যাটের দল সেটা বলেননি সাকিব।

সাকিবের পছন্দের সেরা একাদশ: হাবিবুল বাশার (অধিনায়ক), তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ রফিক, মাশরাফী বিন মোর্ত্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!