২০২০ সালে আন্তর্জাতিক টি-২০তে ১০ ম্যাচের ৫ ইনিংসে রিজওয়ান করেছিলেন ১৩৩ রান। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকিয়ে চলতি বছরের শুরু করেছিলেন রিজওয়ান। শুরুর সেই ফর্ম বছর জুড়ে ধরে রাখলেন তিনি। বছরের শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচে করলেন ৮৭ রান।
২০২১ সালের ২৯ ম্যাচের ২৬ ইনিংসে রিজওয়ানের রান সংখ্যা রীতিমতো ঈর্ষণীয়, ১৩২৬! এবার রান করেছেন প্রায় ১০ গুণ বেশি, হাঁকিয়েছেন একটি শতক ও ১২টি অর্ধশতক।
.png)
গত জুলাই মাসেই পল স্টার্লিংয়ের এক বছরে টি-২০তে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ফেলেছিলেন রিজওয়ান। বাবর আজমও পেরিয়ে গেছেন স্টার্লিংকে। বাবরের সংগ্রহ ৯৩৯ রান। তবে দুজনের থেকেই ঢের এগিয়ে রিজওয়ান।
এছাড়া চলতি বছর টি-২০ ফরম্যাটে রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ১১৯টি চার ও ৪২টি ছক্কা।আন্তর্জাতিক টি-২০তে বছরে ১০০টি চার হাঁকানো প্রথম ব্যাটার হয়েছেন তিনি। বাবর থেমেছেন খুব কাছে এসে। তার ব্যাট থেকে এসেছে ৯৯টি চার।
আবার ছক্কার হিসেবেও শীর্ষে রিজওয়ান, হাঁকিয়েছেন ৪২টি ছক্কা। এই বছরই ৪১টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছয়ের রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের মার্টিং গাপটিল।
স্বীকৃত টি-২০ ক্রিকেটেও বিশ্বরেকর্ড গড়েছেন রিজওয়ান। ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টি-২০তে এক বছরে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এ বছর টি-২০তে রিজওয়ানের মোট সংগ্রহ ২০৩৬ রান। এতদিন ধরে শীর্ষে ছিল ২০১৫ সালে ক্রিস গেইলের গড়া ১৬৬৫ রান।
আন্তর্জাতিক টি-২০তে বছরে সর্বোচ্চ রান সংগ্রাহক (শীর্ষ পাঁচ)
নাম - রান - সাল
মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) - ১৩২৬ - ২০২১
বাবর আজম (পাকিস্তান) - ৯৩৯ - ২০২১
পল স্টার্লিং (আয়ারল্যান্ড) - ৭৪৮ - ২০১৯
কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড) - ৭২৯ - ২০১৯
ম্যাক্স ও’ডাউড (নেদারল্যান্ডস) - ৭০২ - ২০১৯
স্বীকৃত টি-২০ ক্রিকেটে বছরে সর্বোচ্চ রান সংগ্রাহক (শীর্ষ পাঁচ)
নাম - রান - সাল
মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) - ২০৩৬ - ২০২১
বাবর আজম (পাকিস্তান) - ১৭৭৯ - ২০২১
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) - ১৬৬৫ - ২০১৫
বিরাট কোহলি (ভারত) - ১৬১৪ - ২০১৬
বারব আজম (পাকিস্তান) - ১৬০৭ - ২০১৯