ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সালাহর গোলে লিভারপুলের টানা ৬ জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩০, ১৭ ডিসেম্বর ২০২১
সালাহর গোলে লিভারপুলের টানা ৬ জয়
মোহাম্মদ সালাহ

পাঁচ ম্যাচ পর হারার শঙ্কা জেগেছিল লিভারপুলের। কিন্তু দারুণ ফুটবল খেলে শেষ পর্যন্ত জয়ের দেখা পেল ইয়্যুর্গেন ক্লপ শিষ্যরা। লিগের দৌড়ে ম্যানচেস্টার সিটির ঠিক পরেই থাকল লিভারপুল। 

ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে লিভারপুল। ম্যাচের শুরুতে জনজো শেলভির গোলে এগিয়ে যায় নিউক্যাসেল ইউনাইটেড। সপ্তম মিনিটেই ২৫ গজ দৌড় থেকে গোল করেন তিনি।

অবশ্য সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি অল রেডরা। ম্যাচের ২১তম মিনিটে তারা একটি কর্নার পায়। যেটা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি নিউক্যাসেল ডিফেন্ডাররা। তখন বল পেয়ে শুরুতে হেড করেন জোতা। সেটি গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতে শটে গোল করেন তিনি।

Advertisement

এর চার মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। মানের নেয়া শট গোলরক্ষকের পায়ে লেগে ফিরে আসলে গোল করেন মিশরীয় তারকা। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে দূর থেকে নেওয়া বুলেট গতির শটে সব অনিশ্চয়তা দূর করেন অ্যালেকজান্ডার-আর্নল্ড। 

দিনের আরেক ম্যাচে জয়ের দেখা পায়নি লিগ রেসে থাকা আরেক দল চেলসি। এভারটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। ম্যাচের ২০ মিনিট বাকি থাকতে ম্যাসন মাউন্টের গোলে এগিয়ে যায় চেলসি। এরপর জারার্ড গোল করে ম্যাচে সমতা টানেন।

১৭ ম্যাচে ১৩ জয় ও দুই ড্রয়ে সিটির পয়েন্ট ৪১। ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট লিভারপুলের। দিনের অন্য ম্যাচে এভারটনের বিপক্ষে এগিয়ে গিয়েও জয়ের দেখা পায়নি চেলসি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ঘরের মাঠে ৭০তম মিনিটে ম্যাসন মাউন্টের গোলে এগিয়ে যায় চেলসি। তবে এর চার মিনিট পরই সমতা টানেন জারার্ড। ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি। ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর্সেনাল।

২৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ১ পয়েন্ট কম নিয়ে তার পরেই আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!