ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসি-রোনালদোর পরই টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৫, ১৭ ডিসেম্বর ২০২১
মেসি-রোনালদোর পরই টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

ইন্টারনেট-ভিত্তিক বাজার গবেষণা এবং ডেটা বিশ্লেষন সংস্থা, ইউগভের জরিপ অনুসারে ২০২১ সালে বিশ্বের সবচেয়ে প্রশংসিত ও সম্মানিত পুরুষদের মধ্যে ১২তম স্থানে আছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। গেল বছরের জরিপে সেরা বিশেই ছিলেন না তিনি।

এই তালিকায় ক্রীড়াবিদদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন টেন্ডুলকার। টেন্ডুলকারের সামনে আছেন বিশ্ব ফুটবলের দুই তারকা আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

টেন্ডুলকারের পেছনে আছেন ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। শুধুমাত্র কোহলিকেই নয়, বলিউডের তারকা অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকেও পেছনে ফেলেছেন লিটল মাস্টার।

Advertisement

গত বছরের  জরিপ তালিকার প্রথম তিনে কোন পরিবর্তন হয়নি। সবার উপরে এবারও আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। দ্বিতীয় স্থানে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তৃতীয়স্থানে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

গত বছরের চেয়ে দুই ধাপ এগিয়ে চতুর্থ স্থানে রোনালদো। সাত নম্বরে আছেন মেসি। গত বছরের চেয়ে চার ধাপ এগিয়েছেন মেসি।

এই বছর ৩৮টি দেশ-অঞ্চলের ৪২ হাজারেরও বেশি মানুষকে নিয়ে জরিপটি  করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!